প্রয়াত হলেন পাঁশকুড়া পশ্চিম বিধানসভার প্রাক্তন বিধায়ক শিক্ষক চিত্তরঞ্জন দাসঠাকুর , আজ রাত দুটো পঁয়তাল্লিশে কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় । গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন । শিক্ষকতার পাশাপাশি আজীবন কমিউনিস্ট ছিলেন । মানুষের সাথে সুমধুর ব্যবহারের জন্য তিনি পরিচিত ছিলেন । বর্তমানে তিনি কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন । ১৯৯৬ সালে প্রথম বিধানসভার সদস্য হন । কংগ্রেসের প্রার্থী জাকিউর রহমান খানের সঙ্গে তাঁর তীব্র লড়াই হয় , এছাড়াও সিপিএমের বিক্ষুব্ধ প্রার্থী ছিলেন , টানটান লড়াইয়ে তিন হাজারের কিছু বেশি ভোটে তিনি নির্বাচিত হন । ২০০১ সালে পরিবর্তনের প্রবল হাওয়ায় শেষ পর্যন্ত তিনি নিজের জয় অক্ষুন্ন রাখেন । ২০০৬ সালে বিপুল ভোটে নির্বাচিত হন । ২০১৬ সালে পাঁশকুড়া পশ্চিম থেকে পুনরায় প্রার্থী হন । শাসক দলের প্রার্থীকে প্রবল প্রতিযোগিতায় ফেলেও শেষ পর্যন্ত তিন হাজারের কিছু বেশি ভোটে পরাজিত হন । এলাকার আপামর জনসাধারণ তথা বিরোধীদলের নেতাকর্মীদের সাথেও তাঁর ব্যক্তিগত সম্পর্ক সুসুমধুর ছিল ।
