সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার । সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার, মুদি ইত্যাদি। এছাড়া সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অন্য দোকান ও শপিং মল, বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ, বার, হোটেল ।
আপাততঃ বন্ধই থাকছে লোকাল ট্রেন, মেট্রো ও বাস পরিষেবা। এখনও কোনও কিছুই চালু হচ্ছে না, নবান্ন থেকে জানালেন মুখ্যসচিব।
রাজ্য ১৬ ই জুন থেকে ১লা জুলাই পর্যন্ত থাকছে কড়া বিধিনিষেধ । রাজ্যে বাড়িয়ে দেওয়া হল কড়া বিধিনিধেষের সময়সীমা। ২৫ শতাংশ কর্মী নিয়ে চলবে সরকারি-বেসরকারি অফিস। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অফিস। একগুচ্ছ বিধিনিষেধের ঘোষণা করা হল নবান্ন থেকে।

১ লা জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধ ।

২৫ শতাংশ কর্মী নিয়ে চালু থাকবে সমস্ত সরকারি অফিস।

সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে বেসরকারি অফিস। ২৫ শতাংশের বেশি কর্মী থাকবে না। কর্মীদের জন্য পরিবহণের ব্যবস্থা করতে হবে অফিসকে । অ্যাপের মাধ্যমে পুলিসের কাছ থেকে নিতে হবে ই-পাস।

প্রাতঃভ্রমণের জন্য সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত খোলা থাকবে পার্ক। দুটি ডোজ নেওয়া থাকলে তবেই অনুমতি।

বাজার-হাট, খুচরো দোকান খোলা থাকবে ৭টা থেকে ১১টা পর্যন্ত । অন্যান্য দোকান খোলা থাকবে ১১টা থেকে ৬টা।

রেস্তোরাঁ ও বার খোলা থাকবে দুপুর ১২টা থেকে রাত ৮টা। রাখতে হবে ৫০ শতাংশ আসন।

শপিংমলের খুচরো দোকানগুলি খোলা রাখা যাবে সকাল ১১টা থেকে ৬টা পর্যন্ত। ২৫ শতাংশের বেশি কর্মী রাখা যাবেনা। নির্দিষ্ট সময়ে ৩০ শতাংশের বেশি কর্মী রাখা যাবেনা।

৫০ জনকে নিয়ে শুটিং শুরু করা যাবে। মাস্ক ও টিকা বাধ্যতামূলক।

বন্ধ থাকবে লোকাল ট্রেন , বাস, মেট্রো।

স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সাংস্কৃতিক, বিনোদনের জন্য ভিড় করা যাবেনা।

বিউটিপার্লার, স্পা, জিম বন্ধ থাকবে।

বিবাহ ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে ৫০জনের বেশি অতিথি থাকবেনা।

রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত যান চলাচল ও সব কিছু বন্ধ থাকবে। ছাড় অত্যাবশ্যকীয় পরিষেবাকে।