পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পুরুষোত্তমপুর পঞ্চায়েতের প্রধান কিছুদিন আগে একটি বাইক দুর্ঘটনায় প্রান হারান । এরফলে ওই পঞ্চায়েতের প্রধানের পদ শূন্য রয়েছে । এখনও নতুন প্রধান নির্বাচিত না হওয়ায় সমস্যায় এলাকাবাসী । এরফলে পঞ্চায়েতের সদস্যরাই জেলা শাসকের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন দ্রুত পঞ্চায়েত প্রধান নির্বাচিত করার জন্য ।