বদল হলো তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি । শিশির অধিকারীর স্থলাভিষিক্ত হলেন রাজ্যের মন্ত্রী পশ্চিম মেদিনীপুরের পিংলার বিধায়ক ড: সৌমেন মহাপাত্র । অপরদিকে , শিশিরবাবু জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নিযুক্ত হলেন । জানা গিয়েছে বয়স ও শারীরিক অসুস্থতার কারণে শিশিরবাবুকে সভাপতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । এছাড়া , জেলা কমিটিতে রয়েছেন ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি, রামনগরের বিধায়ক অখিল গিরি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি সেখ সুফিয়ান , প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন । ওনারা প্রত্যেকেই জেলার কো-অর্ডিনেটর নিযুক্ত হয়েছেন।