খড় বোঝাই ট্রাক বিদ্যুতের তারে লেগে আগুন , বাঁচাতে চালক গাড়িসহ নেমে গেল পুকুরে । ঘটনাটি ঘটেছে আজ দুপুরে পাঁশকুড়ার পুরুষোত্তমপুর লাগোয়া তমলুক – পাঁশকুড়া রাস্তার উপরে । জানা গিয়েছে ট্রাকটিতে খড় বোঝাই ছিল । রাস্তার উপরে থাকা বিদ্যুতের তারে খড়ের সংস্পর্শ লেগে যায় আর তাতেই দাউদাউ করে আগুন লেগে যায় । বড় ধরনের বিপদ এড়াতে চালক গাড়ি নিয়ে নিকটবর্তী রাস্তার ধারে একটি পুকুরে নেমে যায় । স্থানীয় মানুষজন আগুন নেভানোর চেষ্টা করে । পরে দমকল এসে আগুন নেভায় এবং ক্রেন এনে গাড়িটিকে পুকুর থেকে তোলার চেষ্টা করা হচ্ছে । চালক গাড়িটি নিয়ে মুহূর্তমধ্যে পুকুরে নেমে না গেলে আরো বড় ধরনের বিপর্যয় হতে পারত ।