ভারতীয় জাতীয় কংগ্ৰেসের ১৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল পাঁশকুড়া ব্লক কংগ্ৰেসের উদ্যোগে । জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে কংগ্ৰেসের পতাকা উত্তোলন করা হয় । কয়েকটি পরিবার এদিন অন্য রাজনৈতিক দল থেকে জাতীয় কংগ্রেসে যোগদান করে । উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্ৰেসের সভাপতি ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। পাঁশকুড়া স্টেশনে একটি অতিথি নিবাসে অনুষ্ঠানটি উদযাপিত হয় ।

