বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সূচনা হল পাঁশকুড়া চার নম্বর ওয়ার্ড সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান । এটি নবম বর্ষে পদার্পণ করল । আজ সকালে ট্যাবলো সহযোগে একটি শোভাযাত্রা পাঁশকুড়া বাজার পরিক্রমণ করে । এছাড়া , শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল আদিবাসী নৃত্য সেইসঙ্গে আজ পাঁশকুড়ার পিডব্লিউডি মাঠে অনুষ্ঠিত হবে নকআউট ফুটবল টুর্নামেন্ট । এছাড়াও, রয়েছে ক্রিকেট টুর্নামেন্ট, রক্তদান শিবির ,চক্ষু পরীক্ষা শিবির এবং রচনা ব্যানার্জীর অনুষ্ঠান । আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠান চলবে । সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চের সম্পাদক অঞ্জন মন্ডল বলেন , “অনুষ্ঠানের মূল থিম সম্প্রীতি তাই ক্রিকেট টুর্নামেন্টের নাম রাখা হয়েছে সম্প্রতি কাপ । নানা ভাষা , নানা পরিধান , বিবিধের মাঝে মিলন মহান এই কারণে শোভাযাত্রায় বিভিন্ন ধর্মের মানুষের পোশাক ও সংস্কৃতির থিম তুলে ধরা হয়েছে ।”

