
পূর্ব মেদিনীপুরের বৃহত্তম স্কুলগুলির মধ্যে একটি পাঁশকুড়া ব্রাড্লী বার্ট হাইস্কুল । এই স্কুলের প্রধান শিক্ষকের শূন্যপদে নতুন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন দেবাশীষ কামিলা । তিনি এর আগে ঝাড়গ্রামের একটি স্কুলে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ডেবরা থানা এলাকার মধ্যে । উল্লেখ্য , স্কুলের প্রধান শিক্ষক শিক্ষারত্ন শিক্ষক বনমালী সামন্ত অকস্মাৎ প্রয়াত হন । এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এতদিন কাজ চালিয়ে যাচ্ছিলেন । বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক আসায় বিদ্যালয়ের প্রশাসনিক কাজে আরো গতি আসবে বলে মনে করা হচ্ছে ।
