তাম্রলিপ্ত জাতীয় সরকারের ৭৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হল তমলুক জেলা কংগ্রেসের কার্যালয়ে । তমলুক শহরে পদযাত্রা ও স্বাধীনতা আন্দোলনের বীর সংগ্রামী ও মনীষীদের মূর্তিতে মাল্যদান , রক্তদান শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হল । অনুষ্ঠানে জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । উল্লেখ্য , ১৯৪২ এর আগস্ট আন্দোলনের সময় তমলুক , মহিষাদল সুতাহাটা, নন্দীগ্রাম এই চারটি থানা নিয়ে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল। প্রায় দু বছর এই সরকার স্থায়ী হয়েছিল ।