গত পরশু ঘাটাল – পাঁশকুড়া রোডে দাসপুরের কাছে পিরতলায় বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয় । নাম মনোজিৎ চট্টোপাধ্যায় ( ৪৩ ) । তাঁর বাড়ি দাসপুরের রাজনগরে । সম্পর্কে তিনি পাঁশকুড়া পশ্চিম বিধানসভার প্রাক্তন বিধায়কের জামাতা । তিনি বাইকে করে‌ ঘাটাল থেকে আসছিলেন অন্য একটি বাইক তাঁকে ধাক্কা মারে । ঘাটাল হাসপাতলে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । অত্যন্ত মর্মান্তিক ঘটনাটিতে বহু মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে । বর্তমানে এই রাস্তাটি দুর্ঘটনাপ্রবণ হয়ে গিয়েছে । বাইক দুর্ঘটনা এবং অন্যান্য গাড়ি দুর্ঘটনা এখন চারিদিকে নিত্যদিনের ঘটনা । সর্বত্র আগামী দিনে রাস্তাঘাটকে আরও উন্নত সিভিলাইজেশন মেনে করতে হবে এবং নাগরিকরা যাতে ট্রাফিক বিধি মেনে গাড়ি চালায় সে বিষয়ে সচেতন করতে হবে এবং যারা বেপরোয়া গাড়ি চালায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে । একটি দুর্ঘটনা শুধু একজনের প্রাণ কেড়ে নেয়না , কেড়ে নেয় অনেকগুলি পরিবারের ভবিষ্যৎ ।

প্রতীকী ছবি । বাইক সহ অন্যান্য দুর্ঘটনার নিত্যদিনের চেনা চিত্র দূর করার জন্য প্রশাসন এবং সাধারণ মানুষকে এবার ভাবনা চিন্তা করতে হবে ।
দুর্ঘটনায় মৃত মনোজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী ঊর্মি চট্টোপাধ্যায় ।

একটি দুর্ঘটনায় কেউ হারায় বাবাকে , কেউ হারায় সন্তানকে, কেউ হারায় স্বজন । আজ বিজ্ঞান ও প্রযুক্তির যুগে মৃত্যুকে শুধুমাত্র নিয়তির হাতে ছেড়ে দিলে হবেনা । পথ দুর্ঘটনার কারণগুলোকে অনুসন্ধান করতে হবে এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে দুর্ঘটনা অনেকটাই এড়ানো যাবে ।