পাঁশকুড়া পৌরসভার প্রাক্তন পুরপিতা কল্যান রায় প্রদেশ কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলা কমিটিতে স্থান পেলেন । তিনি জেলা সাধারণ সম্পাদকমন্ডলীতে এলেন । দীর্ঘদিন ডানপন্থী রাজনীতির সঙ্গে তিনি যুক্ত । এছাড়া, লায়ন্স ক্লাব ও অন্যান্য সামাজিক কাজের সাথে তিনি যুক্ত । প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিধান ভবনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর অনুমতিক্রমে এবং বিধানসভায় কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী অনুমোদন দিয়েছেন । এছাড়া , পাঁশকুড়া শহর কংগ্রেসের সভাপতি হয়েছেন মালেকা বিবি এবং পাঁশকুড়া – ১ নম্বর ব্লকের সভাপতি হয়েছেন বাদল পতি , উল্লেখ্য তিনি পুনরায় ব্লক সভাপতি হলেন । কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরে কংগ্রেসের নতুন জেলা সভাপতি হয়েছেন মানস করমহাপাত্র । কল্যানবাবু বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যে দায়িত্ব দিয়েছেন তা তিনি পালন করবেন এবং কংগ্রেসের নীতি ও আদর্শকে তুলে ধরবেন । নন্দীগ্রাম – ১ নম্বর ব্লকে কংগ্রেসের ব্লক সভাপতি হয়েছেন হিমাংশু শেখর মুনিয়ান ।

সামাজিক মাধ্যম থেকে প্রাপ্ত ছবি ।