পাঁশকুড়া ব্লক কংগ্ৰেসের পক্ষ থেকে পাঁশকুড়া – ১ সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে গতকাল ডেপুটেশন দেওয়া হলো । তাদের দাবিগুলো ছিল কৃষি বিল বাতিল,নিত্যপ্রয়োজনীয় জিনিসের মুল্য বৃদ্ধিকে নিয়ন্ত্রনে আনা , গৃহস্থ ও কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতের দাম কমানো , ত্রান বন্টনে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে বন্টন ব্যবস্থা। ধান ক্রয়ের ক্ষেত্রে এমএসপি বাড়িয়ে ২৪০০ টাকা করা।পরিযায়ী শ্রমিকদের মাসিক ভাতা ও এককালীন ১০০০০ টাকা প্রদান , প্রতিটি গ্ৰামে ধান ক্রয়ের ব্যবস্থা করা , রেশন কার্ডের সঠিক বন্টন ইত্যাদি । ডেপুটেশনে উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্লক ও পৌরসভা কংগ্রেস কমিটির পক্ষ থেকে বাদল পতি , মুসলেম আলী , কল্যাণ রায় সহ অন্যান্যরা ।
