পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার বদলি হলেন । জেলার পুলিশ সুপার ছিলেন সুনীল কুমার যাদব । তিনি একটু আগে বদলি হলেন । তিনি শিলিগুড়ির ডাবগ্রামে রেফ ব্যাটেলিয়নে বদলি হয়ে যাচ্ছেন । সুনীল কুমার যাদব কয়েক মাস আগে পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার হয়ে আসেন । তার আগে জেলার মহিলা পুলিশ সুপার ছিলেন শ্রীমতি ইন্দিরা মুখোপাধ্যায় । সুনীল কুমার যাদবের স্থলাভিষিক্ত হলেন প্রয়ীন প্রকাশ । তিনি হাওড়া জেলায় উত্তর ডিভিশনে কর্মরত ছিলেন ডেপুটি কমিশনার পদে ।
