পাঁশকুড়া স্টেশন বাজারে সবজি বিক্রি করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক সবজি বিক্রেতার । সবজি বিক্রেতার বাড়ি পাঁশকুড়া থানার বাকুলদা গ্রামে । গতকাল রাতে পাঁশকুড়া স্টেশনে সবজি বিক্রি করে সাইকেলে করে ফেরার সময় রেল ক্রসিংয়ের কাছে রামকৃষ্ণ মিশনের সামনে একটি বড়লরি তাঁকে চাপা দেয় । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । পাঁশকুড়া থানার পুলিশ গাড়িটিকে আটক করে ।