পাঁশকুড়ার বালিডাংরীতে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির । এবছর পুজোর ৩৭ তম বর্ষ । মহামারীর আবহে এবং ব্লাড ব্যাংকের সংকট মেটাতে এই উদ্যোগ নেওয়া হয় । লক্ষ্যমাত্রা ছিল ৬০ জন। কয়েকজন মহিলাও রক্তদান করেন । পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহের কাজটি করে। কমিটির পক্ষে শ্যামল পারিয়াল বলেন এই প্রথম আমরা জগদ্ধাত্রী পুজোয় রক্তদান শিবিরের আয়োজন করলাম , আগামী দিনেও এটা করব । বিশ্বব্যাপী মারণব্যাধিতে বহু মানুষ হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাদের সেই লড়াইতে অংশীদার হওয়ার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি । মহামারীর আবহে যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে এবং অনাড়ম্বরভাবে পুজো করা হচ্ছে এবং রক্তদান শিবিরে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । এদিনের রক্তদান শিবিরে ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উপস্থিত ছিলেন ।