পাঁশকুড়া , পূর্ব মেদিনীপুর – আজ পাঁশকুড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন বন্ধন গেষ্ট হাউসে ব্লক কংগ্ৰেস নেতৃত্ব ও কর্মীদের নিয়ে কর্মী সভা করলেন পূর্ব মেদিনীপুর জেলার নতুন সভাপতি । আগামী দিনে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্ৰেস সমস্ত ব্লকের কর্মীদের নিয়ে রাজ্যের শাসকদল ও কেন্দ্রের বিরুদ্ধে গন আন্দোলন সংগঠিত করবে এবং তারজন্য সমস্ত কর্মীদের আহ্বান জানান এবং জেলা সভাপতি বলেন তিনি নিজে ঐ সব আন্দোলনে থাকবেন । জেলা সভাপতি মানস কর মহাপাত্র ও অন্যান্য জেলা , মহকুমা ও ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্লক কংগ্রেসের সভাপতি বাদল পতি , পাঁশকুড়া পৌরসভার প্রাক্তন পৌরপিতা কল্যাণ রায় সহ অন্যান্যরা ।