পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত পাঁশকুড়া অগ্রভূমি সংঘ পরিচালিত দুর্গাপুজোর খুঁটিপুজো সম্প্রতি অনুষ্ঠিত হল । উল্লেখ্য , এই পুজোটি সম্পূর্ণ মহিলা পরিচালিত পুজো । কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে অন্যান্য বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হলেও এবছর মহামারী পরিস্থিতির কারণে সেগুলি অনুষ্ঠিত হবেনা তার পরিবর্তে দুঃস্থদের বস্ত্র বিতরণ , চক্ষু পরীক্ষা শিবির , স্বাস্থ্য পরীক্ষা শিবির প্রভৃতি জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে কারণ মহামারী ও দীর্ঘ লকডাউন চলার কারণে অনেকেই অত্যাবশ্যক চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে তাই এই ধরনের কর্মসূচি নিয়ে আমরা কিছুটা হলেও সাধারণ মানুষের সমস্যা দূর করার চেষ্টা করছি ।

চিত্র ও তথ্য সহায়তায় – মানস কুমার দাস ।