
প্রবল অর্থনৈতিক সংকটে সরকারি দপ্তরে ভাড়ায় খাটানো গাড়িগুলির মালিক ও কর্মচারীরা । সরকারি দপ্তরে চলা গাড়িগুলোর সংগঠনের পক্ষ থেকে তাদের জন্য কিছু ভাববার আবেদন জানালো সরকারের কাছে । তাদের বক্তব্য শেষ ১২ বছর আমাদের ভাড়া বাড়েনি , তাও সরকারি দপ্তরে গাড়ি সরবরাহ করা হয়েছে , লকডাউনের সময় অফিস খুব কম হওয়াতে গাড়ি চলেনি তারা খুব আর্থিক সমস্যায়, ৪৭৫ টাকা দৈনিক নো ওয়ার্ক নো পে বেসিস তাও তারা পাচ্ছেনা । সংগঠনের পক্ষ থেকে আরো বলা হয় সারা মাসে খুব জোর ১০৫০০ টাকার মতো হয় , অফিসগুলো আগেকার টাকাও দিচ্ছেনা ।
ট্যাক্স , ইনসিওরেন্সের টাকাসহ গাড়ির দাম অনেক বেড়ে গেছে । একটা ড্রাইভারকে রোজ প্রায় ৩০০ টাকার মতো পারিশ্রমিক দিতে হয় । তার ওপর গাড়ি আর ফাইন্যান্স আছে , গাড়ি ভাড়া না বৃদ্ধি হলে তাদের পক্ষে জীবন জীবিকা নির্বাহ করা সম্ভব হবেনা । তাই তাদের ব্যাপারটাটা দেখলে খুব ভালো হয় ।
সারা বাংলা তে প্রায় চল্লিশ হাজার কমার্শিয়াল গাড়ি চলে । গাড়ির মালিক , ড্রাইভার ও তাদের পরিবার মিলিয়ে প্রায় দশলাখ লোক এই ব্যবসার ওপর নির্ভরশীল ।