
ছাত্র-ছাত্রীদের অনুপস্থিতিতে গতকাল পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুলে গান্ধীজীর পূর্ণায়ব মূর্তিতে মাল্যদান করা হল । মাল্যদান করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাধন চন্দ্র ঘোষ । বর্তমান প্রেক্ষিতে গান্ধীজীর নীতির প্রাসঙ্গিকতা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষারত্ন মানস কুমার দাস । এছাড়া , বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন । বর্তমান মহামারী পরিস্থিতি এবং স্কুলের পঠনপাঠন বন্ধ থাকায় অনাড়ম্বরভাবে অনুষ্ঠান পালিত হয় ।