
দামোদরদাস নরেন্দ্র মোদির সেবা কার্যক্রমের সূচি অনুযায়ী পূর্ব মেদিনীপুরের কোলাঘাট মন্ডল – ১ এর উদ্যোগে আজ রক্তদান শিবির কর্মসূচি পালন করা হল সিদ্ধা প্রাথমিক বিদ্যালয়ে । সংক্ষিপ্ত বক্তব্যে বলা হয় এই মুহূর্তে রাজ্যজুড়ে রক্তের হাহাকার পড়ে গেছে । নরেন্দ্র মোদির সেবা কার্যক্রম উপলক্ষে আমরা মুমূর্ষু মানুষের কাছে রক্ত তুলে দেওয়ার জন্য প্রত্যেক মন্ডলে রক্তদান শিবির পালন করার সিদ্ধান্ত নিয়েছি । আজকের রক্তদান শিবিরে কয়েকজন মহিলাও রক্ত দান করেন ।