উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনায় পাঁশকুড়া পুরাতন বাজারে আজ সন্ধ্যায় মোমবাতি মিছিল অনুষ্ঠিত হল । সেই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয় । উপস্থিত ছিলেন পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক ফিরোজা বিবি এবং পাঁশকুড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সমিরুদ্দিন সহ অন্যান্যরা । তমলুকের বল্লুক , মুর্শিদাবাদের ভরতপুর প্রভৃতি জায়গাতেও আজ উত্তরপ্রদেশের ঘটনায় প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় ।