
আজ বিকেলে পাঁশকুড়ার কনকপুরে রেল লাইনে ট্রেনের ধাক্কায় মারা গেলেন এক ব্যক্তি । ওই ব্যক্তির বাড়ি পাঁশকুড়ার কনকপুরে । কনকপুর মোড়ের কাছে রেললাইন পেরোতে গিয়ে দুর্ঘটনা ঘটে ।উল্লেখ্য , পাঁশকুড়াবাসীর দীর্ঘদিনের দাবি পাঁশকুড়া স্টেশনে রেললাইন পার হওয়ার জন্য একটি উড়ালপুল নির্মিত হোক । রেললাইন পেরিয়ে যেতে হয় পাঁশকুড়া বনমালী কলেজ । প্রতিদিন কয়েক হাজার ছাত্র-ছাত্রী এই রেললাইন পেরিয়ে কলেজে যায় ।পাঁশকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সইদুল ইসলাম খানের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন , যেটুকু খবর পেয়েছি ওই ব্যক্তি একটু বধির ছিল , ট্রেন লাইন পেরোতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনা ঘটে । পাঁশকুড়া স্টেশনে উড়ালপুল প্রসঙ্গে তিনি বলেন আমরাও চাই এখানে একটা উড়ালপুল হোক । আমরা বিভিন্ন জায়গায় আবেদনপত্র পাঠিয়েছি । জি আর পির পাঁশকুড়া থানার অফিসার ইনচার্জ অসীম কুমার পাত্র বলেন , আমি বাইরে রয়েছি, খবরটা শুনেছি, জেনে বলবো । উড়ালপুল প্রসঙ্গে তিনি বলেন ,এটা আমাদের এক্তিয়ারে নেই তবে পাঁশকুড়াবাসীর দীর্ঘদিনের দাবি এবং আমরাও চাই একটা উড়ালপুল হোক তাহলে দুর্ঘটনা এড়ানো যাবে এবং মানুষের সুবিধা হবে ।