
জেলার পাতা ,খড়গপুর, পশ্চিম মেদিনীপুর – গত রবিবার খড়গপুর দু নম্বর ব্লকের সাঁকোয়া লক বাজারে তরুণ কবি রবীন্দ্রনাথ পালের কাব্যগ্রন্থ ‘সবুজ ফসল’ একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল । এটি সম্পাদনা করেছেন অধ্যাপক নির্মল কুমার হাজরা । উপস্থিত ছিলেন বর্ষীয়ান কবি লক্ষীকান্ত ঘোষ, শিক্ষারত্ন শিক্ষক মানস কুমার দাস সহ অন্যান্যরা ।