
পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১তম জন্মবার্ষিকী এবং বিপ্লবী শহীদ ভগৎ সিং এর জন্মদিবস উপলক্ষে ডি ওয়াই এফ আই এর
ঘাটাল উত্তর এরিয়া কমিটির উদ্যোগে খড়ার শহরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সংগঠনের পতাকা উত্তোলন করেন ডি ওয়াই এফ আই এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি কমরেড রঞ্জিত পাল। বিদ্যাসাগর এবং ভগৎ সিং এর প্রতিকৃতিতে মাল্যদান করেন রঞ্জিত পাল, গণআন্দোলনের নেতা অশোক সাঁতরাসহ অন্যান্যরা ।
মোট ৩৩ জন রক্ত দান করেছেন ৩ জন মহিলাসহ ।