শিক্ষকতা চাকরিতে নিয়োগের ভুয়ো বিজ্ঞাপন । এ পর্যন্ত কেউ ওই ওয়েবসাইটে পরীক্ষা ফি দিয়ে আবেদন করেছে কিনা জানা নেই । তবে কেউ কেউ জানাচ্ছেন সংবাদপত্রেও বিজ্ঞাপনটি বেরিয়েছিল ।

বিজ্ঞাপন জুড়ে অজস্র ভুল বানান। প্রার্থী, আবেদনকারী , পাইকপাড়ি , বাসিন্দা এই ধরনের সাধারণ বানান‌ও ভুল । এখানে স্কুলটির যে ঠিকানা উল্লেখ করা হয়েছে কোলাঘাটের পাইকপাড়ি ওখানে এই নামে কোন স্কুল নেই । নবোদয় নামটি ব্যবহার করা হয়েছে যদিও বিজ্ঞাপনে বানান ভুল , নবোদয় কোন বেসরকারি স্কুল নয় কেন্দ্রীয় বিদ্যালয় এবং পূর্ব মেদিনীপুরে একমাত্র কাপাসবেড়িয়াতে রয়েছে। পরীক্ষা ফি ৫০১ টাকা যেটা শুনে অনেকেই হাসাহাসি করছেন । পরীক্ষা ফী ৫০১ টাকা হতে পারে কি , এটাকি পুজোর দক্ষিণা । আবার উল্লেখ করা হয়েছে পাবলিক স্কুল কিন্তু স্কুলটি বাংলা মাধ্যম । পাবলিক স্কুল উল্লেখ থাকলে সাধারণত ইংরেজি মাধ্যম হয় । এমনকি স্কুলটি কোন বোর্ডের আওতায় সেটাও উল্লেখ নেই ।