পাঁশকুড়ার মাইশোরা বাজারের মোড় থেকে নদী বাঁধ ধরে ডেবরা – লোয়াদা পযর্ন্ত প্রায় ৭ কিমি রাস্তার বেহাল দশা । রাস্তাটি প্রায় বছর দেড়েক আগে প্রধানমন্ত্রী গ্রামীন সড়ক যোজনায় পাকা হয়ে ছিল কিন্তু এখন চলার অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় গর্ত এবং পিচের তালি উঠে গিয়ে দুর্ঘটনার মধ‍্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে পড়ুয়াদের । গাড়ি চলার সময় কখনো কখনো চাকায় পিচের গুটি ছিটকে সাধারণ মানুষ ও পথচারী আহত হয়েছে। তাই আজকে পারোলঙ্কাতে রাস্তা আটকে প্রায় ২০০ জনের মত পড়ুয়া বিক্ষোভে সামিল হয় । তাদের দাবী পূজোর আগে রাস্তা ঠিক করতে হবে।