
বিজেপির সেবা সপ্তাহ পালিত হচ্ছে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে । কোথাও রাস্তার ধারে লাগানো হচ্ছে বৃক্ষের চারা , কোথাও লাগানো হচ্ছে নারকেল চারা কোথাও হচ্ছে রক্তদান শিবির । গতকাল পূর্ব মেদিনীপুরের দেউলিয়া, তমলুকের কলাতলাতে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির , পাঁশকুড়ার রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকটি জায়গায় রোপণ করা হয় নারকেল চারা । মহিষাদলে পালন করা হয় সেবা সপ্তাহ ও প্রধানমন্ত্রীর জন্মদিন । চন্ডিপুরে রোপণ করা হয় বৃক্ষের চারা । এছাড়া , পুরুলিয়া, নদীয়া জেলাতে পালন করা হয় সেবা সপ্তাহ সেখানে কয়েকটি জায়গায় স্বচ্ছ ভারত অভিযান চালানো হয় ।
