নিজস্ব সংবাদদাতা , পাঁশকুড়া – পাঁশকুড়া পৌরসভার উদ্যোগে পালিত হল ডেঙ্গু সচেতনতা কর্মসূচি । উল্লেখ্য , রাজ্যের ১৮৬ টি পৌরসভায় আজ পালিত হয় ডেঙ্গু সচেতনতা কর্মসূচি। রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ও কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম আজ সকাল ১০ টায় এই কর্মসূচির সূচনা করেন । পাঁশকুড়া রেল স্টেশন সংলগ্ন ময়দানে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ , পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র , ভাইস চেয়ারম্যান স‌ইদুল ইসলাম খান, সংখ্যালঘু কমিশনের সদস্য জ‌ইদুল ইসলাম খান, পাঁশকুড়া পৌরসভার আধিকারিক মনোজ দাস, পুরপিতা দেবব্রত আচার্য , সুকুমার ভূঁইয়া পুরসভার স্বাস্থ্য দপ্তরের পরিদর্শক সহ অন্যান্যরা। একটি ট্যাবলো সহকারে শোভাযাত্রা পাঁশকুড়া স্টেশন বাজার পরিক্রমা করে । ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিলি করা হয় এবং স্টেশন বাজার সংলগ্ন কয়েকটি এলাকায় স্যানিটা‌ইজেশান করা হয় ।

নিজস্ব চিত্র ।