দুই ইঞ্জিনিয়ার কাজ দেখাশোনা করছেন । একজন সিভিল ইঞ্জিনিয়ার আরেকজন টেলিকম ইঞ্জিনিয়ার । দুটি চিত্রই হলদিয়া মহকুমার । হলদি নদীর এপার এবং ওপার । জীবনের ঝুঁকি নিয়ে একজন ইঞ্জিনিয়ার উঠে গিয়েছেন নির্মীয়মান উড়ালপুলের থাম্বার উপরে আর একজন ইঞ্জিনিয়ার জীবনের ঝুঁকি নিয়ে উঠে গিয়েছেন টাওয়ারের উপরে । কাজে ও পরিষেবায় কোন খামতি বা ফাঁকফোকর রাখা যাবেনা ।