
বোম্ব স্কোয়াড এসে নষ্ট করল পাঁশকুড়ায় উদ্ধার হওয়া টাইম বোম্ব । উল্লেখ্য , গতকাল সকালে পাঁশকুড়ার ঘোষপুর অঞ্চলের শেরহাটি গ্রামে এক ইমারত ব্যবসায়ীর দোকানের গোডাউন থেকে একটি টাইম বোম্ব এর সন্ধান মেলে । প্রথমে স্থানীয় পুলিশ গিয়ে এলাকা ঘিরে রাখে । পরে বোম্ব স্কোয়াড আসে । বোম্বটি ডিজিটাল টেকনোলজিতে তৈরি ছিল তাই নিষ্ক্রিয় করতে একটু সময় লাগে । অবশেষে , পাঁশকুড়া ও খিরাই রেল স্টেশনের মাঝে একটি ফুল বাগানের পাশে পাঁচ ফুট গর্ত করে সেটি নিষ্ক্রিয় করা হয় তবে নেপথ্যের কারণ এখনও জানা যায়নি । কে রাখলো , কেন রাখলো ঘটনার তদন্ত হলে জানা যাবে ।
