দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২০ ই সেপ্টেম্বর থেকে ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত ভারীবৃষ্টির সম্ভাবনা রয়েছে । জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । জারি করা হয়েছে হলুদ সর্তকতা । নিম্নচাপ এবং ভারী বৃষ্টির জন্য উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২০ ই সেপ্টেম্বর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং যারা গভীর সমুদ্রে রয়েছেন তাদের বিশে সেপ্টেম্বরের মধ্যে ফিরে আসার কথা বলা হয়েছে। একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।