
ভারত নিউজ ( জেলার পাতা ) – আজ বিকেল ৪ টায় পাঁশকুড়া ব্লক কংগ্ৰেস ও শ্রমিক সংগঠন আই. এন. টি. ইউ. সির পক্ষ থেকে পাঁশকুড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি দেওয়া হয় পরিযায়ী শ্রমিকদের জন্য । তাদের বক্তব্য , পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রিয় সরকারের ঘোষনা অনুযায়ী ৫০,০০০ কোটি টাকা শ্রমিক কল্যান যোজনা খাতে ব্যায় করা হবে। অথচ , পশ্চিমবাংলার কোন জেলাকে অন্তর্ভুক্ত করা হয়নি, কেন্দ্রীয় সরকারের যে নির্দেশিকা আছে তাতে জেলায় ২৫০০০ পরিযায়ী শ্রমিক আসলেই অন্তর্ভুক্তির কথা । পুরুলিয়ার বাগমুন্ডির কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতোর ব্যক্তিগত উদ্যেগে এই যোজনায় অন্তর্ভূক্তির আদেশ পাওয়া গিয়েছে মহামান্য হাইকোর্ট থেকে । তাই প্রদেশ কংগ্ৰেস সভাপতির নির্দেশে এই যোজনায় অন্তর্ভুক্তির জন্য ও রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে অবগতি করে ন্যায্য অধিকার আদায় করার জন্য স্মারকলিপি প্রদান করা হল প্রতিটি ব্লক, মহকুমা ও জেলা আধিকারিকদের কাছে। আমাদের বক্তব্য শ্রমিকদের কোন রং নেই , সবাই পেটের জন্য পরিশ্রম করে সকল শ্রেনীর শ্রমিকরা যেন এই অধিকার থেকে বঞ্চিত না হন। অবিলম্বে এর সুব্যবস্থা করতে হবে। সমষ্টি উন্নয়ন আধিকারিক ধেনদুপ ভুটিয়ার হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় । উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্লকের কংগ্রেস নেতা বাদল পতি , পাঁশকুড়া পৌরসভার প্রাক্তন পুরপিতা কল্যাণ রায় সহ অন্যান্যরা ।