পাঁশকুড়ার অতিপ্রাচীন পুজো ক্যানেল বাজার সার্বজনীন এবছর ৭৬ বছরে পদার্পণ করল । আজ এই পুজোর খুঁটি পুজো হল অনাড়ম্বরভাবে । উপস্থিত ছিলেন দুই শিক্ষারত্ন শিক্ষক মানস কুমার দাস ও দুর্গারানী দে এবং অন্যান্যরা ।

পুজোর সভাপতি অঞ্জন মন্ডল বলেন , সারাবিশ্বে করোনা পরিস্থিতি চলছে তারই মধ্যে আয়োজিত হবে বাঙালির সেরা পুজো দুর্গা পুজো । আমরা যথাসম্ভব অনাড়ম্বরভাবে , সামাজিক দূরত্ব মেনে ও স্যানিটাইজেশন করে এই পূজো সম্পন্ন করব। আগামীকাল বিশ্বকর্মা পুজো আকাশে বাতাসে ছড়িয়ে পড়বে পুজোর আনন্দ তার ঠিক প্রাক মুহূর্তে আমরা আজ খুঁটি পুজো করলাম । সেইসঙ্গে তিনি আরো বলেন ধর্ম যার যার উৎসব সবার ।