ভারত নিউজ ( জেলার পাতা ) , পূর্ব মেদিনীপুর – পাঁশকুড়ার মেচগ্রামে দুর্গাপুজোর খুঁটি পুজোতে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও চারা গাছ বিতরণ । মেচগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই পূজো অনুষ্ঠিত হয় তবে পরিবর্তিত পরিস্থিতিতে পুজোর আয়োজন কমিয়ে মানুষের পাশে থাকা ও সামাজিক কাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছে । মেচগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্রের সভাপতি প্রদ্যোৎ কুমার সেন বলেন , আজকের রক্তদান শিবিরে একশোর উপরে রক্তদাতার রক্তদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যার মধ্যে তিরিশ শতাংশের মতো মহিলা রয়েছেন । প্রত্যেক রক্তদাতাকে আমরা একটি করে চারা গাছ তুলে দেবো সেইসঙ্গে স্থানীয় মানুষের হাতেও চারা গাছ তুলে দেওয়া হবে এবং কিছু দুঃস্থ মানুষকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি । তিনি আরো বলেন আমাদের এবছরের পুজোর থিম হবে পৃথিবী ঘুমিয়ে পড়ে তোমরা দেখেছ কি , যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে ছোট করে পুজো করা হবে । অপরদিকে রক্তদান শিবিরে আসা কিছু রক্তদাতা বলেন, বর্তমান সংকটজনক পরিস্থিতিতে রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচিয়ে একটা অন্য ধরনের অনুভূতি মনে হচ্ছে ।