তমলুকে চকশ্রীকৃষ্ণপুরে নিমতৌড়ি স্মৃতিসৌধে প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রনব মুখোপাধ্যায়ের স্মরণসভা অনুষ্ঠিত হল । তাম্রলিপ্ত জনকল্যান সমিতির আয়োজনে এই স্মরণসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী । এই অনুষ্ঠানের প্রবেশ পথে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয় ।
