রাজ্য ও জেলা কমিটির পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী পাঁশকুড়া রেলওয়ে স্টেশন বাজার ও শালবনিতে তৃণমূলের মিছিল ও সভা অনুষ্ঠিত হল । কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ও বেসরকারিকরণের প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হয় । পাঁশকুড়া স্টেশন বাজারে মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান জ‌ইদুল ইসলাম খান , পাঁশকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান স‌ইদুল ইসলাম খান , পাঁশকুড়া শহর তৃণমূলের সভাপতি সুকুমার ভূঁইয়া , ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সমিরূদ্দিন , ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা , মফুলেশ্বরবাবুসহ অন্যান্য নেতৃত্ব এবং মহিলা নেতৃত্ব । শালবনিতে উপস্থিত ছিলেন শালবনি বিধানসভার বিধায়ক শ্রীকান্ত মাহাতো । শালবনির পিড়াকাটাতে সভা ও মিছিল অনুষ্ঠিত হয় ।