পাঁশকুড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডে অর্থাৎ পাঁশকুড়া পুরাতন বাজার এলাকায় এক ব্যক্তি করোনা পজিটিভ । তাঁর বয়স ৬৯। আরজিকর হাসপাতালে তাঁর নমুনা পরীক্ষা করা হয় এবং গতকাল তাঁর রিপোর্ট আসে , কম্পিউটার জেনারেটেড রিপোর্ট। সেই রিপোর্ট পজিটিভ। তবে এটাও উল্লেখ রয়েছে ওই রিপোর্ট প্রভিশনাল রিপোর্ট এবং পুনরায় কয়েকদিন বাদে পরীক্ষা করার কথা বলা হয়েছে । আপাতত পজিটিভ । ওই ব্যক্তির বাড়ি দক্ষিণ গোপালপুর গ্রামে।
অপরদিকে , এলাকার বাসিন্দাদের অনেকের বক্তব্য রাস্তাঘাটে অনেকেই নাক, মুখ খোলা রেখেই ঘোরাঘুরি করছে। বারবার সতর্ক ও সচেতন করা সত্ত্বেও কথা শুনছেনা।


অপরদিকে পাঁশকুড়ার বড়মা হাসপাতালে এখন ৭৯ জন রোগী আছে, ২৩ জন রোগীর ছুটি হয়েছে, ১০ জন নতুন করে ভর্তি হয়েছে ।
ছুটি হয়েছে যাদের কোলাঘাটের- ৪ জন ,এগরা- ১,পটাশপুর-৩,তমলুক-৪,ময়না-৬, হলদিয়া- ৫ ।