স্বরূপ দোলাই , ঘাটাল – গত ফেব্রুয়ারি মাসে দিল্লিতে দাঙ্গার ঘটনায় তদন্তে নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ । এই মামলার অতিরিক্ত চার্জশিটে সিপিআই(এম)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, অর্থনীতিবিদ জয়তী ঘোষ, অধ্যাপক অপূর্বানন্দ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, তথ্যচিত্র নির্মাতা রাহুল রায়ের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। সিপিএমের অভিযোগ , সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে অংশ নেওয়াকেই ‘দাঙ্গায় প্ররোচনা’ ও ‘ষড়যন্ত্র’ বলে চিহ্নিত করা হয়েছে। বিরোধী সমস্ত কণ্ঠস্বরকে দমন করতে কেন্দ্রের সরকার তৎপর। ফ্যাসিস্তসুলভ পদক্ষেপ নিয়ে জনবিরোধী বিজেপি সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিতে চাইছে। কেন্দ্রীয় সরকারের এই চক্রান্তের তীব্র ও সর্বাত্মক প্রতিবাদে সরব হতে আজ সিপিআইএম পার্টির ডাকে ঘাটাল শহরে মিছিল ও পথসভা করা হয়। আজকের মিছিল শেষে পথসভায বক্তব্য রাখেন চিন্ময় পাল।

