গত চৌঠা সেপ্টেম্বর বিকেল তিনটের সময় ভারতীয় জনতা পার্টির ডাকে কোলাঘাট ব্লকে ডেপুটেশন অনুষ্ঠিত হল । জমায়েত হয় কোলাঘাট বাজারের বিবেকানন্দ মোড়ে। কোলাঘাট ব্লকের উন্নয়ন, স্থানীয় সমস্যা এবং গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কোলাঘাট মন্ডল – ৩ এর সভাপতি বিবেক চক্রবর্তীসহ অন্যান্যরা।