রাজ্যে আলুর দাম ঊর্ধ্বমুখী ।পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন খোলাবাজারে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩২ থেকে ৩৫ টাকায় । গত কয়েকদিন ধরে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন খোলাবাজারে জেলা প্রশাসন হানা দিয়েছিল । আজ পূর্ব মেদিনীপুরের জেলাশাসক , জেলা পুলিশ সুপার, তমলুকের মহকুমা শাসক ,তমলুক মহকুমার পুলিশ আধিকারিক পাঁশকুড়ার মেচগ্রামের হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে একটি আলোচনায় বসে। সরকার নির্ধারিত দামের মধ্যে আলু বিক্রি করতে হবে এমনটাই নির্দেশ দেন জেলাশাসক ।অপরদিকে হিমঘরে আলু রাখা আলু ব্যবসায়ীরা বলেন এ বছর আমফান ঘূর্ণিঝড় ও মহামারীর কারণে আলুর উৎপাদন অনেকটাই কম সেই কারণে চাহিদার তুলনায় উৎপাদন কম তাই আলুর দাম কিছুটা ঊর্ধ্বমুখী তবে প্রশাসনের আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দেন নির্দেশ মানা নাহলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে । উল্লেখ্য ,এটি পূর্ব মেদিনীপুরের একমাত্র হিমঘর । অনেকদিন থেকে অভিযোগ আসছিল সমস্ত জেলাতে হিমঘরের কারণেই আলুর দাম বাড়ছে ।
