আজ ৫ ই সেপ্টেম্বর , বিকেল তিনটায় পাঁশকুড়া ষ্টেশন নিকটস্থ ময়দানে প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রনব মুখার্জীর স্মরনসভা এবং শিক্ষক দিবস উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষকদের সংবর্ধনা অনুষ্টিত হল । টুডে নিউজ এর তরফ থেকে ও লায়ন্স ক্লাবের সহযোগিতায় শংসাপত্র ও স্মারক প্রদান করা হয়। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের জোন চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী এবং পাঁশকুড়া পৌরসভার প্রাক্তন পৌরপিতা কল্যাণ রায় । তিনি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদান করেন ।


এদিন পাঁশকুড়া পৌরসভার পৌরপিতা সেখ সমিরুদ্দিনকে কোভিড মহামারী চলা অবস্থায় গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে শংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হয় টুডে নিউজ এর পক্ষ থেকে । এর আগে পাঁশকুড়া পৌরসভার প্রাক্তন পৌরপিতা এবং পাঁশকুড়ার বিশিষ্ট সমাজসেবী কল্যাণ রায়কে করোনা চলাকালীন সামাজিক দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে এই সম্মান দেওয়া হয়েছিল ।
