পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বড়মা হাসপাতালে এখন ৮৯ রোগী আছে , ১২ জন রোগীর ছুটি হয়েছে,১১ জন নতুন করে ভর্তি।
ছুটি হয়েছে যাদের তারা হল – পাঁশকুড়ার – ১,
তমলুক- ১,হলদিয়া-৩,কোলাঘাট-২,
ভবানীপুর-৪,এগরা-১ জন । বড়মা হাসপাতাল থেকে এ পর্যন্ত হাজারের উপরে করোনা আক্রান্ত ব্যাক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে । কয়েকদিন আগে এই হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কোলাঘাটের সংকেত ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় ।
