পাঠকের কলম , স্বরূপ দোলই, দাসপুর :
ঘাটাল – পাঁশকুড়া রোডের বেহাল অবস্থা , প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে । ঘাটাল পাঁশকুড়া রোডে বাস মালিকরা বাস বন্ধ করে দিয়েছে বেহাল রাস্তার কারণে ।সম্প্রতি দুজন মহিলা বাইক দুর্ঘটনায় মারা যান ।এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছিল। আজ দাসপুরে সিপিআইএমের পক্ষ থেকে পথ অবরোধ ও বিক্ষোভ দেখানো হয় । দাসপুরের প্রাক্তন বিধায়ক সিপিএম নেতা সুনীল অধিকারী বলেন রাস্তার সংস্কার না হলে আমরা বৃহত্তর আন্দোলন করব । উল্লেখ্য ,ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী রাজ্যের পূর্তমন্ত্রীর কাছে এই রাস্তা সংস্কারের জন্য চিঠি লিখেছেন। এর আগে মুখ্যমন্ত্রী ঘাটালে এসে এই রাস্তা মুর্শিদাবাদ পর্যন্ত সম্প্রসারণের কথা বলেছিলেন ।

নিজস্ব মতামত এবং পাঠকের কলম এর দায় পাঠকের নিজস্ব ।