সাংবাদিক জাহাঙ্গীর বাদশা করোনা আক্রান্ত হলেন । মূলত সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সংস্পর্শে আসা, মহামারী ও লকডাউনে সামাজিক কাজে ত্রাণ সামগ্রী নিয়ে সুন্দরবন সহ বিভিন্ন জায়গায় যাওয়া ,মেচেদাতেও বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকা প্রভৃতি কারণে সংক্রমিত হয়ে থাকতে পারেন তবে সংক্রমিত হয়ে গোপন না করে কিংবা চেপে না গিয়ে খোলাখুলি সামাজিক মাধ্যমে জানালেন তিনি করোনা আক্রান্ত। সেই সঙ্গে গত কয়েকদিন বিশেষ করে গত চারদিনে তাঁর সংস্পর্শে যারা এসেছেন তাদের পরামর্শ দিলেন একবার করোনা পরীক্ষা করে নিতে। তারজন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে বা আশা কর্মীদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে আপাতত তিনি রয়েছেন হোম আইসোলেশনে । তাঁর শুভানুধ্যায়ীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং রেপিড টেস্টের পর একবার সোয়াব টেস্ট করে নেওয়ার পরামর্শ দিয়েছেন ।