কাঁথি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ কাঙাল চন্দ্র দাস প্রয়াত হলেন । বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ কলেজ হল কাঁথি প্রভাত কুমার কলেজ । ডঃ কাঙাল চন্দ্র দাস এই কলেজের দীর্ঘদিনের অধ্যক্ষ ছিলেন এবং কলেজের কলেবর বৃদ্ধিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল । অবিভক্ত মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে এই কলেজে ছাত্র-ছাত্রীরা পড়ার জন্য আসতো । অধিকারী পরিবারের অনেকের রাজনীতিতে হাতেখড়ি এই পিকে কলেজ থেকে । স্বাধীনতার আগেই প্রতিষ্ঠিত হয়েছিল এই কলেজ ।
কাঁথি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত ।

