অক্সিজেনের ঘাটতি দূর করতে ও পরিবেশকে বাঁচাতে হলে দরকার বৃক্ষরোপণ কিন্তু বৃক্ষছেদন যতটা হচ্ছে রোপন করা হচ্ছেনা ততটা ।এই লক্ষ্যে এবার এগিয়ে এল সামাজিক মাধ্যমে গড়ে ওঠা একটি কমিউনিটি । কমিউনিটিটি গড়ে উঠেছে কোলাঘাটে । তারা কোলাঘাটের তেরোটি অঞ্চলে বৃক্ষরোপনের প্রচেষ্টা নিয়েছে। তারা গড়ে তুলেছে একটি ব্যাংক ।এখানে বৃক্ষপ্রেমীরা বা যেকোনো মানুষ যেমন গাছ দান করতে পারবে তেমনি এই ব্যাংক থেকে গাছ নিয়ে রোপন করতে পারবে। তবে আপাতত সরকারি জায়গায় যেমন বিদ্যালয় ,রাস্তার ধার, খালধার ,কলতলা প্রভৃতি জায়গায় বৃক্ষরোপনের লক্ষ্য নিয়েছে। তবে পরবর্তীকালে ব্যক্তিগত জায়গায় বৃক্ষ রোপণের জন্য ব্যাংক থেকে বৃক্ষ দেওয়া হবে। তবে যাই হোক পরিকল্পনাটি অভিনব ।
