আজ পয়লা সেপ্টেম্বর পাঁশকুড়ায় সাম্রাজ্যবাদ বিরোধী দিবস পালন করলেন পাঁশকুড়া পশ্চিমের প্রাক্তন বিধায়ক চিত্তরঞ্জন দাশঠাকুর, উপস্থিত ছিলেন সি পি আই এর জোনাল সম্পাদক অরুণ ঘোষাল , মহিলা নেত্রী শ্যামলী মন্ডল সহ অন্যান্যরা ।

উল্লেখ্য ,১৯৩৯ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় । সেইকারণে এই দিনটি সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসেবে পালিত হয়ে থাকে। হিটলার পোল্যান্ড আক্রমণ করলে বিশ্বের প্রথম সারির দেশগুলি নিজ নিজ পক্ষে যোগ দেয় । তার আগেই ক্ষেত্র প্রস্তুত হয়ে গিয়েছিল । এটা ছিল বারুদে আগুন লাগানো ।জার্মানি ,জাপান, ইতালিকে নিয়ে নিয়ে গড়ে উঠেছিল অক্ষশক্তি ।অপরদিকে ইংল্যান্ড ,ফ্রান্স ও রাশিয়াকে নিয়ে গড়ে ওঠে মিত্রশক্তি ।দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ ছিল জার্মানির রাষ্ট্রনায়ক হিটলারের আগ্রাসী নীতি ও ইউরোপের অধিপতি হওয়া তারসাথে যোগ দিয়েছিল ইতালির রাষ্ট্রনায়ক মুসোলিনি তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ প্রসঙ্গে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ নিহিত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল ভার্সাই চুক্তি। জার্মানি সর্বদা চেষ্টা করেছিল ভার্সাই চুক্তিকে ছিঁড়ে ফেলার ।