যুব মোর্চার রাজ্য কমিটিতে স্থান পেল পাঁশকুড়ার লড়াকু বিজেপি নেতা সিন্টু সেনাপতি । তিনি পাঁশকুড়া পৌরসভার কাউন্সিলর এবং একমাত্র বিরোধী কাউন্সিলর। পাঁশকুড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড থেকে তিনি জয়ী হন এবং এখানেই তার বাড়ি । গত লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী ভারতী ঘোষের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছিল তাকে । এছাড়া ,দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন । ঘাটাল লোকসভা আসনে বিজেপি প্রার্থী জিততে না পারলেও পাঁশকুড়া পশ্চিম বিধানসভা আসনে লিড পেয়েছিল ।
