ভারত নিউজ (জেলার পাতা) – বড়মা কোভিড হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আজ সংবর্ধনা দেওয়া হল। হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর আফজল শাহ উপস্থিত ছিলেন। কোলাঘাটের সংকেত ক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয় । প্রত্যেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে উত্তরীয়, ফুলের তোড়া ও উপহার তুলে দেওয়া হয় । উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বড়মা কোভিড হাসপাতাল থেকে এ পর্যন্ত প্রায় হাজার জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। করোনা সংক্রমণের একেবারে সূচনায় বন্ধ হয়ে থাকা বড়মা হাসপাতালটিকে অস্থায়ী কোভিড হাসপাতলে পরিণত করা হয়েছিল। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের অর্থাৎ অবিভক্ত মেদিনীপুরের প্রথম কোভিড হাসপাতাল ছিল বড়মা।
